প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮৯
||
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সি এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৮ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।
এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৯ শিশু।
গত ১৭ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার ২৪৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ১২৭ শিশু।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০২৬ পরিবেশ কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত