প্রিন্ট এর তারিখ : ২৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
ঈদের পর লন্ডনে ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক ||
পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমান–এর বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি।এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে শুনেছি। তবে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না।”এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা রহমান।ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সস্ত্রীক সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।পরে পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।পরি-কন্ঠ/ মুয়াজডা. জুবাইদা রহমান, তারেক রহমান, লন্ডন যাত্রা, বাংলাদেশ বিমান, বিএনপি, জাতীয় রাজনীতি, ঈদ উদযাপন
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ