প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
নিনমাস-এ শিশুদের নিউক্লিয়ার মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং সিন্টিগ্রাফি, স্পেক্ট-সিটি এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
পীযূষ কুমার বিশ্বাস , বিশেষ প্রতিনিধি ||
মঙ্গলবার ১৫সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টায় শাহবাগস্থ নিনমাস কামাল উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে নিনমাস-এর রিসার্চ সেল এবং স্কিন্টিগ্রাফি বিভাগ কর্তৃক Inauguration of Training Programme on Pediatric Nuclear Medicine: Scintigraphy, SPECT-CT and Clinical Practice” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক এবং বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী। উক্ত সেমিনারে Key Note Speaker হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। তিনি তার বক্তব্যে শিশুদের চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে শিশুদের Biliary Atresia নির্ণয়ে HIDA Scan, DTPA, DMSA Renal Scan, Meckel’s Scan, অন্ত্রের রক্তক্ষরণ নির্ণয় এবং Brain Perfusion Test-এর মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা মূল্যায়নের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী উপস্থিত সকল অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী এবং বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, নিনমাসের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো Pediatric Nuclear Medicine বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, নিউক্লিয়ার মেডিসিন একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ, যা চিকিৎসা বিজ্ঞানের সকল শাখার রোগী ও চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ ও কার্যকর করতে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের মধ্যে সমন্বয় অপরিহার্য। নিউক্লিয়ার মেডিসিন প্রযুক্তির পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাম, ডপলার, ইলাস্টোগ্রাফি এবং পিইটি-সিটির মাধ্যমে রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন যে, প্রায় এগারো হাজার থাইরয়েড ক্যান্সার রোগী বর্তমানে নিনমাসের থাইরয়েড বিভাগে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করছেন। উক্ত প্রশিক্ষণ সেমিনারে নিউক্লিয়ার মেডিসিন, পেডিয়াট্রিক এবং অন্যান্য বিভাগের মোট ১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. রোকনুজ্জামান, চেয়ারম্যান, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রিশন বিভাগ; অধ্যাপক ডা. হেলেনা বেগম, পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগ; অধ্যাপক ডা. সালমা জাহান, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ এবং সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ বদরুল আলম।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ