প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
নিনমাসে লিভারে চর্বি নির্ণয়ের আধুনিক প্রযুক্তি সংযোজন
পিযুষ কুমার বিশ্বাস ||
মঙ্গলবার
(৮ সেপ্টেম্বর) ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন
অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ ‘Beyond Conventional
Ultrasound: Elastoscan & Fat Quantification with High Resolution
Ultrasound’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার
অনুষ্ঠিত হয়।
সেমিনারে
সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক
ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে
এম ফজলুল বারী। তিনি
বলেন, বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ
মানুষ ফ্যাটি লিভারে (লিভারে
চর্বিজনিত সমস্যা) ভুগছেন। এছাড়া প্রায় ১৬
শতাংশ মানুষ ক্রনিক লিভার
ডিজিজ ও লিভার ক্যান্সারে
আক্রান্ত হচ্ছেন এবং ২
শতাংশ রোগী থাইরয়েডজনিত সমস্যায়
ভোগেন।
অধ্যাপক
বারী আরও জানান, নিনমাসে
প্রথমবারের মতো আধুনিক ‘ফ্যাট
কোয়ান্টিফিকেশন’ (লিভারে চর্বি নির্ণয়)
ও ‘ইলাস্টোসক্যান’ (লিভারের ফাইব্রাস টিস্যু গ্রেডিং, সিরোসিস
ও লিভার ক্যান্সার নির্ণয়)
প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
এই যুগান্তকারী পদ্ধতিটি শিয়ার ওয়েভ ইলাস্টোগ্রাফি
মোডালিটির মাধ্যমে কাজ করে।
এছাড়া
নিনমাসে অল্ট্রা হাই রেজোলিউশন প্রোব
(৩৩ মেগাহার্জ) স্থাপন করা হয়েছে,
যা এখন থেকে ত্বক,
চুলের ফলিকল, নখ, সাবকিউটেনিয়াস
প্যাথলজি এবং লিম্ফ্যাটিক সিস্টেমের
বিভিন্ন রোগ নিখুঁতভাবে নির্ণয়ে
সহায়তা করবে।
সেমিনারে
লিভার ইলাস্টোগ্রাফির ওপর বৈজ্ঞানিক প্রবন্ধ
উপস্থাপন করেন মি. অনুপ
কুমার কুণ্ডু। অল্ট্রা হাই রেজোলিউশন থাইরয়েড
ইলাস্টোগ্রাফি ও ফ্যাট কোয়ান্টিফিকেশন
বিষয়ে বক্তব্য রাখেন মিস জোহানা
ওং।
প্রায়
শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে লিভারের চর্বি পরিমাপ, লিভার
ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার
নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের ভূমিকা নিয়ে একটি
প্র্যাকটিক্যাল সেশন পরিচালনা করা
হয়।
স্বাগত
বক্তব্য দেন সিন্টিগ্রাফি বিভাগের
প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
সেমিনারে নিনমাস ও বিএমইউ-এর চিকিৎসক ও
বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
মিন্ডরে
কোম্পানির পক্ষে ম্যানেজার মি.
জুয়েল রানা ও অন্যান্য
প্রতিনিধিরা অংশ নেন। তিনি
বাংলাদেশে প্রথমবারের মতো ‘রেসোনা এ২০’–এর মতো অল্ট্রা
হাই রেজোলিউশন মেশিন সরবরাহের জন্য
মিন্ডরে কোম্পানিকে ধন্যবাদ জানান।
সমাপনী
বক্তব্যে সভাপতি অধ্যাপক ডা.
এ কে এম ফজলুল
বারী নিনমাসের রিসার্চ ডিভিশন প্রধান ডা.
পাপড়ী মুৎসুদ্দী, ইউএসজি ও কালার
ডপলার বিভাগের প্রধান ডা. ফারহানা
হক এবং অনুষ্ঠান উপস্থাপনায়
ডা. ফারজানা রহমান অনন্যাকে বিশেষ
ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি
ঘোষণা করেন।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ