প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
বুড়িগঙ্গার আরমানিটোলা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড
পীযূষ কুমার বিশ্বাস , বিশেষ প্রতিনিধি ||
ঢাকার বুড়িগঙ্গার আরমানিটোলা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ২২ আগস্ট ২০২৬ বিকালে কোস্ট গার্ড আরমানিটোলা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী তীরবর্তী আরমানিটোলা এলাকায় ২২ আগস্ট ২০২৬ শনিবার রাত ১ টা হতে সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ