প্রিন্ট এর তারিখ : ২১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
রফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা সোনারগাঁবাসীর জন্য
নিজস্ব প্রতিবেদক ||
সোনারগাঁ-এর সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই ঈদ মোবারক। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে।”তিনি আরও বলেন, “আমরা যেন ধনী-গরীবের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি। একইসঙ্গে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।”তিনি সোনারগাঁবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সমাজের অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরি-কন্ঠ/ মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ