প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মনির হোসেন
নিজস্ব প্রতিবেদক ||
সোনারগাঁ-এর সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিবি আছিয়া ফাউন্ডেশ এর নির্বাহী পরিচালক মনির হোসেন।ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই ঈদ মোবারক। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে।”তিনি আরও বলেন, “ধনী-গরীবের ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”একইসঙ্গে তিনি একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এবং ঈদের এই আনন্দময় মুহূর্তে সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করেন।
পরি-কন্ঠ/ মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ