প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
স্পেশাল করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে গত রোববার (২৬ জুলাই) বিগত আওয়ামী লীগ
সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও
মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। একইসঙ্গে
‘কালচারাল ফ্যাসিস্ট’ বলে চিহ্নিত কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও
অভিযোগ আনেন অভিযোগকারীরা।বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম—এই দুই সংগঠন পৃথকভাবে এসব অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে জমা দেয়।অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অভিযোগগুলো
তো আমি পড়ে দেখিনি। একটা দিয়েছে আজাদ পার্টি, আরেকটা দিয়েছে
রাষ্ট্রসংলাপ ফোরাম। অভিযোগ আমাদের কাছে আসলে আমরা সাধারণত তদন্ত সংস্থার
কাছে পাঠিয়ে দিই। এক্ষেত্রেও আমার কাছে উপস্থাপিত হলে সেটা আমি তদন্ত
সংস্থায় পাঠিয়ে দেব। এর বাইরে আমি কিছু জানি না।”রাষ্ট্রসংলাপ
ফোরাম জানায়, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর বিরুদ্ধে
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত অভিযোগ দাখিল করা হয়েছে। সংগঠনটি
দাবি করে, ওই সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের
ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক।অভিযুক্ত
সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন—ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন,
রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা,
পিয়া জান্নাতুল, শান্তা ফারজানা ও মোমিন মেহেদী। এদের বিরুদ্ধে কী অভিযোগ
আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ট্রাইব্যুনাল
প্রসিকিউশন অভিযোগপত্রগুলো তদন্ত সংস্থায় প্রেরণ করবে বলে জানিয়েছে। এ
বিষয়ে আইনজীবী ও বিশিষ্টজনেরা বিভিন্ন মতামত প্রকাশ করলেও, ট্রাইব্যুনাল
কর্তৃপক্ষ এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ