প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
আগামী শনিবার স্বর্গীয় দীনেশ চন্দ্র বিশ্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হবে
পীযূষ কুমার বিশ্বাস , বিশেষ প্রতিনিধি ||
ভোলা জেলার দৌলতখান নিবাসী ঐতিহ্যবাহী বিশ্বাস
পরিবারের অন্যতম সদস্য স্বর্গীয় শ্রী দীনেশ চন্দ্র বিশ্বাস-এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে
২৭/০৬/২০২৬ খ্রীঃ শনিবার দিনব্যাপী পরমার্থিক আত্মার বৈকুন্ঠধামে চিরশান্তি প্রাপ্তি
কামনার্থে বিশ্বাস পরিবারের পক্ষ থেকে শ্রীমদ্ভাগবতগীতা পাঠ, নামকীর্তন, ধর্মীয় অনুষ্ঠানাদি
ও নিরামিষ ভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থল: ইসকন মন্দির, বড়বাজার, গাবতলী, ঢাকা
মধ্যাহ্নে এবং সন্ধ্যায় বাগানবাড়ী- শ্যামলীকুঞ্জ, বাড়ী ১১/গ, রোড ০২, শ্যামলী, ঢাকা-১২০৭।
উক্ত অনুষ্ঠানে বিশ্বাস বাড়ির সকল সদস্যসহ আত্মীয়-স্বজন গুনগ্রাহী ও শুভাকাঙ্খীদের
সাদর নিমন্ত্রণ রইল। প্রতি বছরের ন্যায় এবারও মৃতের আত্মার চিরশান্তি কামনায়- সকলের
আশির্বাদ প্রার্থনা, যথাযোগ্য শ্রদ্ধা ও ধর্মীয়
ক্রিয়াচারের মাধ্যমে বিশ্বাস পরিবারের পক্ষ থেকে মৃত্যু দিবসটি স্মরন ও পালন করার এক
মহতী উদ্যোগ গ্রহন করা হয়েছে। যথাসময়ে স্ববান্ধব উপস্থিতি ও অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত
করতে সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হল। ধন্যবাদ ও শুভকামনান্তে- বিনয়াবনতঃ মৃতের
পুত্র-কন্যাগন ইঞ্জি. সুধাংশু চন্দ্র বিশ্বাস, মিহির চন্দ্র বিশ্বাস, সমীর চন্দ্র বিশ্বাস,
তাপস চন্দ্র বিশ্বাস, চিনু রানী বিশ্বাস, শিউলী রানী বিশ্বাস, ইলা রানী বিশ্বাস ও মুক্তা
রানী বিশ্বাস।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ