প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
সোনারগাঁয়ে সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ১০ জুন
ইমরান হোসাইন স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শায়খ আবু তাওয়ামা সংসদ, সোনারগাঁ।আয়োজকদের সূত্রে জানা যায়, আগামী ১০ জুন ২০২৬ (বুধবার) বাদ জোহর সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত শপিং কমপ্লেক্সের ৩য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে মরহুমের জীবনাদর্শ, ইসলাম প্রচারে তাঁর অবদান, শিক্ষা ও সমাজ সংস্কারে ভূমিকা নিয়ে বিশিষ্ট আলেম-ওলামারা আলোচনা করবেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, আলেম-ওলামা এবং সর্বস্তরের জনসাধারণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন। শায়েখ আবু তাওয়ামা সংসদ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ