প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
বিশ্ব ক্রিকেটে বিস্ময়: একাই ৯ উইকেট শিকার করে লরা কারদোসোর বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক ||
রেকর্ডের বরপুত্র বা বরকন্যাদের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু লরা কারদোসো যা করলেন, তা রূপকথাকেও হার মানায়। ব্রাজিলের এই নারী পেসার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ বদলে দিয়ে একাই শিকার করেছেন ৯টি উইকেট। বটসওয়ানার মাটিতে লেসোথোর বিপক্ষে মাত্র ৩ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন তিনি, আর তাতেই কুপোকাত প্রতিপক্ষের ৯ জন ব্যাটার। লরার এমন বোলিং ঝড়ে লেসোথো মাত্র ১৩ রানে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হয়। এর আগে এই ফরম্যাটে কোনো বোলারের এমন দাপট দেখেনি বিশ্ব। ২০২৪ সালে ইন্দোনেশিয়ার রোহমালিয়া ৭ উইকেট নিয়ে যে নজির গড়েছিলেন, লরা তাকেও ছাড়িয়ে গেলেন অনায়াসে।এমনকি পুরুষ ও নারী মিলিয়ে ভুটানের সোনম ইয়েশের ৮ উইকেটের রেকর্ডটিও এখন অতীত। ব্রাজিলের ২০২ রানের পাহাড় তাড়া করতে নেমে লরার হ্যাটট্রিক ও বিধ্বংসী স্পেলের মুখে ১৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে লেসোথো। এই ঐতিহাসিক অর্জন কেবল ব্রাজিলের নয়, বরং বিশ্ব নারী ক্রিকেটের এক অনন্য মাইলফলক হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ