প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।হিরো আলম বলেন, ‘আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে। মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে।’তিনি আরও বলেন, ‘এখনো আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেইনি। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করবো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। সময়ই বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে।’নির্বাচনের প্রস্তুতি নিতে হিরো আলম বলেন, ‘আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। কীভাবে সেগুলোর সমাধান করা যায়, সেই পরিকল্পনাও করছি। খুব শিগগিরই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরবো।’কোন দল থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন জাননে চাইলে হিরো আলম বলেন, ‘বেশ কয়েকটা দলের সঙ্গেও আমার আলোচনা চলছে। আমি চাই, জনগণের পাশে থেকে কাজ করতে। তাদের আস্থা অর্জন করতে।’এর আগে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ