প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
কাঁচপুর বাসীর জন্য সুখবর: আজ থেকে চালু হচ্ছে অস্থায়ী পুলিশ ক্যাম্প
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
কাঁচপুর এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে আজ থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হচ্ছে।ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের ব্যবস্থাপনায় এই পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হচ্ছে। এর মাধ্যমে কাঁচপুর এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা প্রদান আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়।এলাকাবাসী মনে করছেন, এই পুলিশ ক্যাম্প চালুর ফলে কাঁচপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ