প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
রূপের মায়াজাল
নিজস্ব প্রতিবেদক ||
ময়না বিবিতোমার রূপে মুগ্ধ আমি, নিঃশব্দ এক গল্প,চোখের ভাষায় লিখি শুধু হৃদয়ের অনন্ত অলপ।তোমার হাসির ঝর্ণাধারা ছুঁয়ে যায় মন,অজানা এক ভালোবাসায় ভরে ওঠে জীবন।তোমার চোখ দুটো যেন নীল আকাশের তারা,যেখানে হারিয়ে যেতে চায় এই মন বারবার।তোমার চুলের ঘ্রাণে মিশে আছে স্বপ্নের রাত,তোমায় ছুঁয়ে বেঁচে থাকার হাজারো প্রভাত।তুমি এলে হৃদয় জুড়ে বসন্তের গান বাজে,শূন্য মনটা রঙিন হয়ে ভালোবাসায় সাজে।তোমার স্পর্শে জেগে ওঠে নিভে যাওয়া প্রাণ,তোমায় ঘিরেই আমার সব স্বপ্নের সন্ধান।তোমার রূপ শুধু নয়, তোমার মনের আলো,আমায় করেছে পাগল, দিয়েছে ভালোবাসার ভালো।তুমি আছো বলেই আজ এই জীবন এত সুন্দর,তোমার মাঝেই খুঁজে পাই সুখের নীল সমুদ্র।তোমার রূপে মুগ্ধ আমি, বলবো কত কথা,তুমি আমার হৃদয়ের সেরা ভালোবাসা।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ