প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
ইসরায়েলে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানের ‘বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক ||
ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিব ও ইলাত অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।এদিকে এক ব্যতিক্রমী পদক্ষেপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, এই যুদ্ধ কি প্রকৃতপক্ষে আমেরিকার জনগণের স্বার্থ রক্ষা করছে? পেজেশকিয়ান দাবি করেন, ইরান ঐতিহাসিকভাবে কোনো আগ্রাসন বা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকেই তিনি অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে অভিহিত করেন এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ইরানের বৈধ আত্মরক্ষা হিসেবে বর্ণনা করেন।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ