প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
রাজধানীতে শনিবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা
অনলাইন ডেস্ক ||
রাজধানীতে নতুন করে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ‘জুলাই সনদ’ আদেশ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার দুপুরে ১১ দলের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং প্রকৃত সংস্কারের পরিবর্তে কেবল সংবিধানে সীমিত সংশোধনী আনতে চায়।তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও উল্লেখ করেন তিনি।ঘোষণা অনুযায়ী, রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে, যেখানে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন।এদিকে, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি ও আন্দোলনের কৌশল নির্ধারণ করা হবে বলে জানা গেছে।পরিকন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ