প্রিন্ট এর তারিখ : ০১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে হাইকমিশনার এ সময় গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এ সময় তারা দুজনেই চলমান বিশ্ব সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ