প্রিন্ট এর তারিখ : ০১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
অনলাইন ডেস্ক ||
দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যেসব উপজেলায় সংক্রমণের হার বেশি, সেসব এলাকায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।তিনি আরও জানান, “বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারাদেশে পাঠানো হবে। টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।”মন্ত্রী জানান, জরুরি ভিত্তিতে বৈশ্বিক ভ্যাকসিন জোট Gavi, the Vaccine Alliance থেকে প্রায় ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার। পরবর্তীতে এসব টিকা ফেরত দেওয়া হবে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখা হচ্ছে, যাতে টিকাদান কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হামের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।পরি-কন্ঠ/মুয়াজ:হাম প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি। একটি সচেতন পদক্ষেপই পারে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ