প্রিন্ট এর তারিখ : ০১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
বৈদ্যের বাজার ইউনিয়নে উন্নয়নের নতুন ধারা: আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। একটি স্মার্ট ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।আজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনন্দ বাজার টেংগারচর মেইন সড়ক থেকে শুরু করে হাসেম মিয়া ও আব্দুল আলি মেম্বারের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা হবে আরও সহজ, নিরাপদ ও আধুনিক।চেয়ারম্যানের পরিকল্পিত উদ্যোগে ইতোমধ্যে ইউনিয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনের ব্যবস্থা ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজে দৃশ্যমান পরিবর্তন এসেছে। এসব কার্যক্রমের মাধ্যমে বৈদ্যের বাজার ইউনিয়নকে একটি বাসযোগ্য ও আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বৈদ্যের বাজার ইউনিয়ন একটি স্মার্ট ও দৃষ্টিনন্দন ইউনিয়নে পরিণত হবে। “উন্নয়নের ধারা ধরে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।”
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ