প্রিন্ট এর তারিখ : ০১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
ঈদের ১০ দিন পরও মেলেনি প্রধানমন্ত্রীর উপহার—এমপিকে শিশির মনিরের চিঠি
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
অভিযোগ উঠেছে যে, ঈদুল ফিতরের ১০ দিন পরেও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদের উপহার পৌঁছায়নি।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদ নাসির উদ্দিন চৌধুরীকে একটি চিঠি লিখেছেন।মঙ্গলবার বিকেলে শিশির মনিরের মিডিয়া সেলের পক্ষ থেকে চিঠিটি ফেসবুকে প্রচার করা হয়।চিঠিতে বলা হয়েছে, "ঈদের প্রায় ১০ দিন পেরিয়ে গেছে। আজও ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জনগণের হাতে পৌঁছায়নি। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।"এ বিষয়ে সাংসদ নাসির উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ