প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধই থাকছে, ভুয়া খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
অনলাইন ডেস্ক ||
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়।শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে এবং এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে’—এমন শিরোনামে প্রকাশিত সংবাদগুলো বিভ্রান্তিকর। এ কারণে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দ্রুত প্রতিবাদলিপি প্রকাশ করে ভুল তথ্য সংশোধনের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল সম্প্রচার সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর পরামর্শের ভিত্তিতে। অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরের মতামত ছাড়া এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না।বর্তমান পরিস্থিতিতে সরকার বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ