প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
সোনারগাঁও প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।দিনের শুরুতে সোনারগাঁও উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ও ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মনির হোসেন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।Hashtags:#স্বাধীনতা_দিবস #সোনারগাঁও_প্রেস_ক্লাব #নারায়ণগঞ্জ_সংবাদ #মুক্তিযুদ্ধ #দোয়া_মাহফিল #আলোচনা_সভা #বাংলাদেশ_স্বাধীনতা #২৬মার্চ #PoribeshKantho #BanglaNewsপরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ