প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক ||
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে রাজধানীর জাতীয় স্টেডিয়াম-এ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার বিকেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নামে একটি জার্সি উপহার দেন।স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ম্যাচ ঘিরে ক্রীড়াঙ্গনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর এমন আয়োজনে দর্শকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।হ্যাশট্যাগ/টপিক:#স্বাধীনতা_দিবস #জাতীয়_স্টেডিয়াম #প্রীতি_ফুটবল #তারেক_রহমান #ঢাকা #বাংলাদেশ #SportsNewsপরি-কন্ঠ/মুয়াজ:“ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি জাতির ঐক্য ও উদ্দীপনার প্রতীক। জাতীয় দিবসে এমন আয়োজন দেশপ্রেম ও সম্প্রীতির বার্তা বহন করে।”
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ