প্রিন্ট এর তারিখ : ১২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্যমন্ত্রী
||
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রতিটি সেক্টরেই দেশ এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১২ মে) সকালে রাঙামাটিতে একটি গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয় সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে অপপ্রচার রোধসহ এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। আরও পড়ুনআরও পড়ুনভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির বিকল্প নেই
শহরের কলেজগেট এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে এশিয়া পোস্ট রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০২৬ পরিবেশ কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত