প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবি: পদ্মায় তলিয়ে ঢাকাগামী বাস
অনলাইন ডেস্ক ||
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে পন্টুনে ধাক্কা লেগে ঢাকাগামী একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। রাত পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, উদ্ধার অভিযান চলছে।রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। ঢাকার উদ্দেশে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে বিভিন্ন স্থান থেকে যাত্রী ওঠার পর অন্তত ৫০ জন ছিলেন বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাত পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।পরিবহন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বুধবার বেলা ২টা ২০ মিনিটে ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি কুমারখালী পৌরবাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। শুরুর সময় বাসটিতে মাত্র ৬ জন যাত্রী ছিলেন। পরে খোকসা থেকে ৭ জন, মাছপাড়া থেকে ৪ জন, পাংশা থেকে ১৫ জন যাত্রী ওঠেন। ইঞ্জিন কভারের ওপরও ৪ জন যাত্রী বসেছিলেন। এ ছাড়া গোয়ালন্দ ঘাট থেকেও কয়েকজন যাত্রী ওঠেন।কুমারখালী কাউন্টার মাস্টার মো. তন্বয় শেখ জানান, চালক, সুপারভাইজার ও সহকারীসহ বাসে অন্তত ৫০ জন ছিলেন। ৪০ আসনের বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল। তবে ফেরিতে ওঠার সময় কিছু যাত্রী নেমে যান—ফলে নদীতে পড়ার সময় সঠিক কতজন ছিলেন, তা নিশ্চিত নয়।কীভাবে ঘটল দুর্ঘটনাবিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে নদী পারাপারের অপেক্ষায় ছিল বাসটি। দায়িত্বপ্রাপ্ত ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, একটি ফেরি ছেড়ে যাওয়ার পর বাসটি অপর ফেরির অপেক্ষায় ছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি ফেরি সজোরে পন্টুনে আঘাত করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।তিনি বলেন, “চোখের সামনে বাসটি নদীতে পড়ে যায়। নারী-শিশুসহ বহু যাত্রী তখন বাসে ছিলেন। কয়েকজন সাঁতরে উঠতে পারলেও অনেকে ভেতরে আটকা পড়েন।”উদ্ধার অভিযান চলছেঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করে। রাত ৮টা পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।দৌলতদিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হতাহতদের পরিচয় শনাক্ত ও উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সঠিক তথ্য জানাতে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।হ্যাশট্যাগ/টপিক#দৌলতদিয়া #বাসডুবি #পদ্মা_নদী #রাজবাড়ী #ফেরিঘাট_দুর্ঘটনা #সৌহার্দ্য_পরিবহন #বাংলাদেশ_সংবাদ #উদ্ধার_অভিযান
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ