প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
রাজস্ব কর্মকর্তা মাজহারুলের বিরুদ্ধে অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি ||
জাতীয় রাজস্ব
বোর্ডের (এনবিআর)
ঢাকা
উত্তর
ভ্যাট
কমিশনারেটের রাজস্ব
কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে শতকোটি
টাকার
অবৈধ
সম্পদ
অর্জনের অভিযোগ
সরেজমিনে অনুসন্ধানে গিয়ে
সন্ত্রাসী হামলার
শিকার
হয়েছেন
দৈনিক
বর্তমান দিনের
প্রধান
সম্পাদক মোঃ
মতিউর
রহমান
ও
স্বাধীন বাংলার
প্রধান
সম্পাদক সালাহ
উদ্দিন
মিঠু।
গতকাল
(১৩
নভেম্বর) সকাল
১১টার
দিকে
ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ
পাগলা
উপজেলার কাউরাইত বাজার
এলাকায়
এ
ঘটনা
ঘটে। এ
সময়
তাঁদের
বহনকারী গাড়ি
ভাঙচুর,
হত্যাচেষ্টার অভিযোগ
এবং
গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ
টাকা,
এটিএম
কার্ড
ও
জাতীয়
পরিচয়পত্র ছিনিয়ে
নেওয়ার
ঘটনা
ঘটে।
তাদের
ঘেরাও
করে
জোরপূর্বক হামলা
ও
ঘটনা
ভিন্ন
খাতে
প্রবাহের জন্য
স্থানীয় কয়েকজন
যুবক
ভিডিও
ধারণ
করে।
ন্যাক্কারজনক ঘটনাটিতে সাংবাদিক ও
মানবাধিকার সংগঠন তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন।
আহত
সাংবাদিক মতিউর
রহমান
অভিযোগ
করে
বলেন,
রাজস্ব
কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে
অবৈধ
সম্পদ
অর্জনের অভিযোগ
নিয়ে
তাঁরা
সরেজমিনে অনুসন্ধানে যান।
তাঁর
বিরুদ্ধে দুর্নীতি দমন
কমিশনের (দুদক)
চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে
অভিযোগ
রয়েছে
বলেও
জানান
তিনি।
স্থানীয় পর্যায়ে ওই
কর্মকর্তার অবৈধ
সম্পদের বিষয়ে
তথ্য
সংগ্রহের সময়
মাজহারুলের ছোট
ভাই
স্বপন
মেম্বারসহ ১৫
থেকে
২০
জন
তাঁদের
ওপর
অতর্কিত হামলা
চালান।
এ
সময়
তাঁদের
গাড়ি
ভাঙচুর
করা
হয়
এবং
প্রাণনাশের চেষ্টা
ও
গুম
করার
চেষ্টা
করা
হয়।
সাংবাদিকদের ওপর
হামলার
সময়
ঢাকা
থেকে
রাজস্ব
কর্মকর্তা মাজহারুল তার
মোবাইল
থেকে
ফোনে
তার
ভাইকে
নির্দেশ দেন।
যা
মোবাইল
রেকর্ড
যাচাই
করলেই
তথ্য
প্রমাণ
পাওয়া
যাবে।
পরে
স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে
গাড়ি
নিয়ে
ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে পৌঁছে
প্রাথমিক চিকিৎসা নেন
দুই
সাংবাদিক।
জানা গেছে, রাজস্ব
কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে শতকোটি
টাকার
অবৈধ
সম্পদ
অর্জন ও দুর্নীতির অভিযোগ
নিয়ে
বিভিন্ন সময়ে
সংবাদ
প্রকাশিত হয়েছে।
অনুসন্ধানে জানা
গেছে,
মাজহারুল ইসলাম
ও
তার
পরিবার
আওয়ামী
লীগের
শাসন
আমলে
সাবেক
সংসদ
সদস্য
বাবেলের অনুসারী ছিলেন।
এলাকায়
সন্ত্রাস রাজত্ব
করতেন
তার
ভাই
দক্ষিণ
পাগলা
উপজেলার মেম্বার স্বপন।
এ
বিষয়ে
মাজহারুল ইসলামের কাছে
জানতে
চাইলে
তিনি
বলেন,
"কখন
হামলা
হয়েছে,
আমি
তো
কিছুই
জানি
না।"
এদিকে
দুই
সাংবাদিকের ওপর
হামলার
ঘটনায়
তীব্র
নিন্দা
ও
প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল
বাংলাদেশ, ময়মনসিংহ জেলা
শাখা।
সংগঠনের সভাপতি
ইয়াহিয়া আরিফুল
ও
সাধারণ
সম্পাদক আমিনুর
ইসলাম
রাব্বি
এক
বিবৃতিতে এ
ঘটনার
নিন্দা
জানিয়ে
হামলাকারীদের দ্রুত
আইনের
আওতায়
আনার
দাবি
জানিয়েছেন।
আহত
সাংবাদিকদের খবর
পেয়ে
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল
বাংলাদেশের চেয়ারম্যান মোঃ
খায়রুল
আলম
রফিক
ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালের জরুরি
বিভাগে
তাঁদের
দেখতে
যান।
এ
সময়
তিনি
বলেন,
"অনুসন্ধানী সাংবাদিকদের ওপর
এ
ধরনের
হামলা
অত্যন্ত দুঃখজনক ও
উদ্বেগজনক। দুর্নীতি ও
অনিয়মের তথ্য
সংগ্রহ
করতে
গিয়ে
সাংবাদিকদের হামলা,
ভয়ভীতি
প্রদর্শন কিংবা
প্রাণনাশের হুমকির
মুখে
পড়তে
হবে
এটি
কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
তিনি
আরও
বলেন,
হামলাকারীদের দ্রুত
শনাক্ত
ও
গ্রেপ্তারের দাবিতে
জেলা
পুলিশ
সুপার
এবং
দক্ষিণ
পাগলা
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)
ফোন
করে
বিষয়টি
অবহিত
করা
হয়েছে।
সাংবাদিকদের ওপর
হামলার
ঘটনায়
জড়িতদের বিরুদ্ধে দ্রুত
আইনগত
ব্যবস্থা নিতে
হবে।
খায়রুল
আলম
রফিক
অভিযোগ
করেন,
হামলার
সময়
দুইজন
স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিকের জাতীয়
পরিচয়পত্র, গাড়ির
প্রয়োজনীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি
নিয়ে
যাওয়া
হয়েছে।
এসব
কাগজপত্র দ্রুত
উদ্ধার
করে
তাঁদের
কাছে
ফিরিয়ে
দেওয়ার
জন্য
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি
আহ্বান
জানান
তিনি।
তিনি
বলেন,
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা
এবং
স্বাধীনভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করার
পরিবেশ
বজায়
রাখা
রাষ্ট্রের দায়িত্ব। এ
ঘটনায়
জড়িতদের দ্রুত
গ্রেপ্তার, লুণ্ঠিত কাগজপত্র উদ্ধার
এবং
ঘটনার
সুষ্ঠু
ও
নিরপেক্ষ তদন্ত
নিশ্চিত করতে
হবে।
অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে
আরও
বড়
ধরনের
উদ্বেগ
তৈরি
হবে।
জাতীয়
সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট এম.
এ
মজিদ
তীব্র
নিন্দা
জানিয়ে
বলেন,
"আমাদের
সুস্পষ্ট দাবি—সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলাকারীদের দ্রুত
বিচারের মুখোমুখি করতে
হবে
এবং
স্বাধীন সাংবাদিকতার পরিবেশ
অক্ষুণ্ন রাখতে
হবে।
সত্যের
কণ্ঠস্বর কখনো
ভয়
পাবে
না,
অন্যায়ের কাছে
ন্যায়বিচার কখনো
পরাজিত
হবে
না।
মনে
রাখতে
হবে,
অস্ত্রের শক্তিতে কলমের
কণ্ঠ
রুদ্ধ
করা
যায়,
কিন্তু
সত্যকে
চিরদিনের জন্য
স্তব্ধ
করা
যায়
না।
অপরাধীর রাজনৈতিক পরিচয়,
সামাজিক অবস্থান কিংবা
প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক,
আইনের
ঊর্ধ্বে কেউ
নয়।
বিচারহীনতার সংস্কৃতি বন্ধ
করে
আইনের
শাসন
প্রতিষ্ঠা করতে
হবে।"
মানবাধিকার সংস্থা
হিউম্যানিস্ট সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম
রেজা
বলেন,
"দুর্নীতির তথ্য
সংগ্রহকালে দুইজন
বরেণ্য
সম্পাদকের ওপর
সংঘটিত
ন্যক্কারজনক হামলার
ঘটনায়
আমি
গভীর
উদ্বেগ,
ক্ষোভ
ও
তীব্র
নিন্দা
জানাচ্ছি। একই
সঙ্গে
এ
কাপুরুষোচিত হামলার
সঙ্গে
প্রত্যক্ষ ও
পরোক্ষভাবে জড়িত
প্রত্যেককে অবিলম্বে আইনের
আওতায়
এনে
গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি
নিশ্চিত করার
জোর
দাবি
জানাচ্ছি।"
তিনি
আরও
বলেন,
"মতপ্রকাশের স্বাধীনতা, সত্য
অনুসন্ধান এবং
সাংবাদিকের নিরাপত্তা কোনো
ব্যক্তিগত অনুগ্রহ নয়;
এগুলো
একটি
সভ্য,
মানবিক
ও
গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক অধিকার
ও
মৌলিক
ভিত্তি। দুর্নীতির মুখোশ
উন্মোচন করতে
গিয়ে
সাংবাদিকদের ওপর
হামলা
শুধু
ব্যক্তির ওপর
আঘাত
নয়,
এটি
সত্য,
ন্যায়বিচার ও
গণতান্ত্রিক মূল্যবোধের ওপর
সরাসরি
আঘাত।"
দুইজন সম্পাদকের ওপর বর্বরোচিত হামলা
ও জড়িতদের গ্রেপ্তারের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিষয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের
মানববন্ধনের প্রস্তুতি চলছে।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ