প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মামলার আসামি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮
||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি রয়েছেন দুজন। তারা হলেন জামপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য সিংলাব এলাকার মো. সাগর (২৮) এবং একই ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩)।এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)।নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) ও কোবাগা এলাকার শান্ত মিয়া (২২)।অন্যদিকে, মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন সুকুরদী এলাকার মো. রমজান (৩৮), গোহাট্টা এলাকার মো. মারুফ হাসান (২২) ও মো. রুবেল (৩৮), আষারিয়ারচরের মো. আবু হানিফ (২৪), ইসলামপুরের মো. রাব্বি (২১), সেনপাড়ার ভাড়াটিয়া মো. শিমুল (২১), যার স্থায়ী ঠিকানা নেত্রকোণার পূর্বধলা, দৈলেরবাগের মো. রিফাত (১৯), হাবিবপুরের মো. মেহেদী হাসান (২২), টানপাড়ার মো. শাহিন ভূঁইয়া (২৫), পারাবতী মীরেরবাগের আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিমপাড়ার মো. ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী আমিনপুর এলাকার মো. ইমন (২৭)।সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।পরি-কন্ঠ/ মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ