প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
শ্যামলী বাগানবাড়ির দূর্গামন্দিরে শুভ শারদীয়া পূর্ণমিলনী অনুষ্ঠিত
পীযূষ কুমার বিশ্বাস , বিশেষ প্রতিনিধি ||
শনিবার, ৩১অক্টোবর
২০২৬ এক স্বারম্ভর অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপি ঢাকাস্থ শ্যামলী ২নং রোডের বাগানবাড়ির
দূর্গামন্দির প্রাঙ্গনে এক শুভ শারদীয়া
পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শ্যামলী
বাগানবাড়ির রাধাগোবিন্দ মন্দির কমিটির স্বনির্বন্ধ আয়োজনে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
সর্বজীবের মঙ্গল কামনায় উক্ত অনুষ্ঠানসূচীতে ছিল যথাক্রমে- সন্ধ্যা সাড়ে ৬টায় শারদীয়া
পূর্ণমিলনীর শুভারম্ভ, পৌনে ৭টায়
মঙ্গলাচরণ ও ভক্ত সংগীত, সন্ধ্যা ৭:৩৫
মি: দুর্গতিনাশিনী দেবী দুর্গা মায়ের
আবির্ভাবের উপর আলোকপাত। কৈলাস থেকে দেবীদূর্গার মর্তে আগমন হেতু আলোচনা
করেছেন ভক্তিবেদান্ত পরম শ্রদ্ধাভাজন
শ্রী নিত্যানন্দ চক্রবর্তী মহাশয়। জয় মা দূর্গতিনাশিনী দেবীদূর্গার কৃপাধন্য পরমশ্রদ্ধেয় ভক্তবৃন্দের উপর বিনীতভাবে
দৃষ্টি আকর্ষণ পূর্বক নিবেদন
ছিল যেন
অনুষ্ঠানটি জগতের কল্যানে সফলতা প্রসূত
হয়। শ্যামলী শ্রী শ্রী রাধা
গোবিন্দ মন্দিরের সকল ভক্তবৃন্দের সার্বিক
সহযোগিতায় ও অক্লান্ত পরিশ্রমের
দানে শ্রীশ্রী দূর্গা
মায়ের পূজা- সুন্দর, সফল
ও সুশৃঙ্খলভাবে সাফল্যমন্ডিত করার জন্য মন্দির
কমিটির পক্ষ থেকে সকল
ভক্তবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। তাই এই সুন্দর মুহূর্তকে আরো স্মরনীয় করে রাখতে এই
শুভলগ্নে মন্দির প্রাঙ্গণে এক শারদীয়া পূর্ণমিলনীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভক্তবৃন্দ স্ব-পরিজনে
উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় তাদের প্রতি পুনঃবার কৃতজ্ঞতা প্রকাশ করা
হয়। রাত পৌনে ১০টায় হরি নাম সংকীর্তণ এবং রাত ১০ টায় মহাপ্রসাদ পরিবেশন ও বিতরনের মধ্যদিয়ে
অনুষ্ঠান সমাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠানটি সর্বান্তকরনে সফলতায় পৃষ্ঠপোষকতা
দান করেছেন কমিটির সভাপতি ইঞ্জি. সুধাংশু চন্দ্র বিশ্বাস এবং অন্যান্য সহযোগিতায় ছিলেন
শিখা রানী দাস, মিহির বিশ্বাস, সাধারন সম্পাদক মহোদয়, কমিটির নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দসহ
ভক্তমন্ডলী।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ