প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করে শব্দদূষণকারী চারটি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনগুলো থেকে চারটি হর্ন জব্দ করা হয়।বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী, শব্দদূষণের দায়ে চারটি যানবাহন থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি শব্দদূষণে ব্যবহৃত চারটি হর্ন জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে যানবাহনের চালক ও মালিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ