প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
লন্ডনে সৌহার্দ্যের মেলবন্ধনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসী
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
শেকড়ের টান, আত্মার বন্ধন আর জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা—এই তিনের মেলবন্ধনে যুক্তরাজ্যের লন্ডনে একত্রিত হলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীরা। প্রবাসের ব্যস্ত জীবনের গণ্ডি পেরিয়ে নিজ এলাকার মানুষের সঙ্গে হৃদ্যতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে আয়োজিত এ মিলনমেলা পরিণত হয় এক আন্তরিক ও প্রাণবন্ত মিলনক্ষেত্রে।পূর্ব লন্ডনের আপটন পার্কে অবস্থিত Vanu Lavish Bites-এ আয়োজিত এ মিলনমেলার উদ্যোগ নেন Dr Ataur Rahman, ব্যারিস্টার রাজিব, হিসাবরক্ষক Fareque Hossain ,কাউন্সিলর বেগম সাহেরা ,সুমন শিকদার, শামসের আকবর পলাশ , শরিফুল ইসলাম শিবলু, জাকির হোসেন চান সহ মুন্সিগঞ্জ-বিক্রমপুরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।মিলনমেলায় অংশগ্রহণকারীরা পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতিচারণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন শুধু পরিচিত মুখগুলোর সঙ্গে পুনর্মিলনের উপলক্ষ নয়; বরং নতুন প্রজন্মের কাছে নিজস্ব শিকড়, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভৌগোলিক দূরত্ব পেরিয়ে একই অঞ্চলের মানুষের এমন মিলন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক সম্পর্ককে আরও অর্থবহ করে তোলে।দেশ থেকে দূরে, কিন্তু শেকড়ের বন্ধনে এক—মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর এই মিলনমেলা প্রমাণ করে, সম্প্রীতি ও ভালোবাসার কোনো ভৌগোলিক সীমানা নেই।প্রবাসে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এই বন্ধন আগামী দিনগুলোতেও অটুট থাকবে—এমন প্রত্যাশা সবার।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ