প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
ডেমরা সেতুতে মেরামত, দুই দিন যানজটের শঙ্কা
||
ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সেতু-সংলগ্ন এলাকায় যানজটের শঙ্কা রয়েছে। এ কারণে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টের মেরামতকাজ করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। এ কারণে নির্ধারিত সময়ে সেতু-সংলগ্ন এলাকায় যানজট হতে পারে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি হাইওয়ে পুলিশকে নিশ্চিত করেছেন। এ পরিস্থিতিতে যাত্রীসাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াত এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ