প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্তসহ সোনারগাঁয়ে গ্রেপ্তার ২৬
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ২০ জন, চুরির মামলার আসামি একজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তমাল সরদার (১৯), মো. সেন্টু (৩৮), মো. নাদিম শেখ (১৯), মো. আলী হোসেন (৪০), মো. আজিজ (২৯), মো. এরশাদ (৪০), মো. এসহাক (৩২), মো. জহির (৩৫), সোহেল মিয়া (২৭), সুকান্ত সরকার (৪০), রবিউল ইসলাম (২৫), মামুন (৪০), মো. নাছির হোসেন (৫০), মো. কাজল মিয়া (২২), সোলায়মান (৪২), মো. রিপন মিয়া (৩৮), মো. শাহিন আলম (২০), নবাব মিয়া (৩০), আরিফুল ইসলাম (২৫) ও মো. জাকির (৪৫)।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তমাল সরদারের স্থায়ী ঠিকানা নড়াইলের লোহাগাড়া; সেন্টুর ফরিদপুরের ভাঙ্গা; নাদিম শেখের বাগেরহাটের কচুয়া; সোহেল মিয়ার কুমিল্লার মুরাদনগর; রবিউল ইসলামের নারায়ণগঞ্জের রূপগঞ্জ; কাজল মিয়ার কিশোরগঞ্জ সদর; শাহিন আলমের কুমিল্লার মুরাদনগর এবং নবাব মিয়ার সুনামগঞ্জের তাহিরপুর বলে পুলিশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদের ঠিকানা সোনারগাঁ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়।এ ছাড়া চুরির মামলায় মো. ফরহাদ (১৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিতা মনির হোসেন এবং বাড়ি সোনারগাঁয়ের জৈনপুর এলাকায়।ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক দুজন হলেন গাজী ইরফান (২০) ও মো. জাহাঙ্গীর হোসেন (৩৩)। ইরফানের পিতা আমজাদ হোসেন এবং জাহাঙ্গীরের পিতা আবদুল জলিল। তাঁদের দুজনেরই বাড়ি সোনারগাঁ এলাকায়।অন্যদিকে, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন মো. ইয়াছিন বেপারী, রিফাত (২৮) ও রাহাত (২৬)। ইয়াছিন বেপারীর বাড়ি উত্তর কাঁচপুর এলাকায়। রিফাত ও রাহাতের বাড়ি সোনারগাঁয়ের বুরুমদী এলাকায়। তাঁদের দুজনের পিতার নাম জয়নাল।পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।পরি-কণ্ঠ/ মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ