প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজা মন্ডপে দুর্গাপূজার সপ্তমী অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। পরিদর্শনকালে তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।আজ শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার সাদিপুর ইউনিয়নেরপঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ তিনি এসেছেন।জানা গেছে, আজ বেলা ১২ টার পর পরিবারের সদস্যদের নিয়ে উপ-হাইকমিশনার পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন,পঞ্চমী ঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), সভাপতি প্রদিপ পোদ্দার, সেক্রেটারি বাদল পোদ্দার,পানাম গ্রুপের সিনিয়র জিএম এ্যাডমিন এইচ আর আতিকুল ইসলাম এবং পূজা মন্ডলের ভক্তরা।এ বিষয়ে পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রদিপ পোদ্দার, জাগো নিউজকে বলেন, হাইকমিশনার পরিদর্শনে এসেছেন এবং তিনি এখনো সম্ভব অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারী পরিদর্শন তা আমার জানা নাই।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, হাইকমিশনার আসার আগ মূহুর্ত থেকে আমাদের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য পূজা মন্ডপের আশপাশে অবস্থান নিয়েছিল এবং তার নিরাপত্তা সতর্কভাবে কাজ করেছেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জাগো নিউজকে বলেন,উপ হাইকমিশনার তার পরিবারবর্গ নিয়ে ব্যক্তিগত উদ্যোগে পরিদর্শন করছেন। এটা কোনো সরকারি পোগ্রাম ছিল না।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ