প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
মেডিসিন ক্লাবের বার্ষিক সম্মেলন ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের শোভাযাত্রা অনুষ্ঠিত
পিযুষ কুমার বিশ্বাস ||
মেডিসিন
ক্লাবের ২৭তম কেন্দ্রীয় বার্ষিক
সম্মেলন ২০২৬ ও গণস্বাস্থ্য
সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সাভারে এক
বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র
করে আয়োজিত এ কর্মসূচিতে
মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের
সদস্য, চিকিৎসক, শিক্ষক এবং শিক্ষার্থীরা
অংশগ্রহণ করেন।মেডিসিন ক্লাবের বার্ষিক সম্মেলন ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের শোভাযাত্রা
সম্মেলনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ঢাকা-১৯ আসনের
সংসদ সদস্য ডা. দেওয়ান
মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম
খান।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র
বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
অধ্যাপক ডা. নাজমুল হোসেন,
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা
এ.এইচ.এম. সাইফুজ্জামান
এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক
ডা. কাজী হাবিবুর রহমানসহ
চিকিৎসা ও স্বাস্থ্য খাতের
বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ
ছাড়া অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. মো. আবুল
হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক
ডা. ফেরদৌস তাসনিম, সাভার
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. মো. ফজলে
বারী, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিব উল্লাহ
খন্দকার এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনজুর কাদির
আহমেদ উপস্থিত ছিলেন। মেডিসিন ক্লাবের ২৭তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনএছাড়া
আরও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের
উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সাধারণ
সম্পাদক, বর্তমান ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন
এন্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এর পরিচালক অধ্যাপক
ডা. এ. কে. এম.
ফজলুল বারী।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন মেডিসিন ক্লাব
কেন্দ্রীয় পরিষদ (২০২৪–২০২৫)-এর সভাপতি মো.
রাকিবুল ইসলাম অন্তর। সঞ্চালনা
করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রভাষক ডা.
ইফতিয়াক আহমেদ। সম্মেলনটি পরিচালনায়
ছিলেন মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ
(২০২৪–২০২৫)-এর সাধারণ
সম্পাদক অর্পণ কর্মকার সৌরভ।
চিকিৎসাবিজ্ঞানের
শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ,
নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও জনস্বাস্থ্যসেবার মানসিকতা
বিকাশে মেডিসিন ক্লাব দীর্ঘদিন ধরে
কাজ করে আসছে। এ
ধরনের সম্মেলন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও
চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়,
সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং
জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে
বিশিষ্ট মহল অভিমত ব্যক্ত
করেছেন।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ