প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
সোনারগাঁ থানা পুলিশের হাতে মদসহ দুইজন গ্রেফতার
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম, মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), মামুনুর রশিদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২ অক্টোবর ২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন জামপুর ইউনিয়নের উঠমা সাকিনস্থ খেলার মাঠ হতে ০১। মোঃ সুমন মিয়া (১৯), পিতা- মোঃ মাসুম, মাতা- শিরিনা বেগম, সাং সাদিপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ০২। মোঃ সিয়াম হোসেন (২০), পিতা- বিল্লাল হোসেন, মাতা- বিলকিস বেগম, সাং মোড়গাপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জদ্বয়কে ০৬ (ছয়) বোতল দেশীয় তৈরি কেরু মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ