প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
কুমিল্লার স্কুলছাত্রী হত্যায় কক্সবাজার থেকে রাজু আটক
||
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে রাজু নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।কুমিল্লার লালমাই উপজেলার আলোচিত স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় রাজু নামের এক তরুণকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে কক্সবাজার সদর থানা পুলিশের একটি বিশেষ দল কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন এবং নাবালিকাকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লায় আনা হচ্ছে বলে জানা গেছে।গত ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে কুমিল্লার লালমাইয়ের জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকের পুলিশ সদস্যরা রাজুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছেন এবং এ সময় তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততা না মিললেও তদন্তের স্বার্থে তাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক অর্ণব বলেন, হত্যাকাণ্ডের প্রতিটি দিক আমরা কঠোরভাবে খতিয়ে দেখছি। রাজুকে আটকের মূল কারণ হলো একজন নাবালিকাকে কক্সবাজারে নিয়ে গিয়ে তাকে বিপদগামী করা, যা আইনের চোখে অপরাধ। ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে রাজুর কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে তাকে কুমিল্লা জেলা পুলিশের হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তাজমিনের কক্সবাজার ভ্রমণ ও সেখান থেকে ফিরে আসার পুরো বিষয়টি পুলিশ এখন নতুন করে তদন্ত করছে। অপরাধীদের খুঁজে বের করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এবং নিহতের ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে প্রশাসন। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনার সুষ্ঠু বিচার ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এলাকাবাসী ও নিহতের পরিবার প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ