প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
মিমরাজ হোসেন : ||
উপজেলা প্রতিনিধি,সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, সোনারগাঁ ও বন্দর, নারায়ণগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন।প্রশিক্ষণে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১৫ জন এবং বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ১৫ জন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচন এবং তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল, অসংগতি বা পক্ষপাত যেন না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে। এতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।পরি-কন্ঠ/ মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ