প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে বিশেষ ক্যাম্পেইন
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের কাঁচপুরে নয়াবাড়ি সমাজকল্যাণ সংঘের আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় শুক্রবার বিকেলে স্থানীয় তরুণ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নয়াবাড়ি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল হোসেন এবং কাঁচপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা মাদকাসক্তির ফলে সৃষ্ট পারিবারিক অস্থিরতা ও অপরাধপ্রবণতা মোকাবিলায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।ক্যাম্পেইনের বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য প্রয়োজন নৈতিক শিক্ষার প্রসার ও তরুণদের খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে ব্যস্ত রাখা। মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন এবং তাদের পুনর্বাসনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়। স্থানীয় বাসিন্দাদের মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করার ওপর জোর দিয়েছেন উপস্থিত সুধীবৃন্দ। জনমত গঠনে এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।পরিশেষে, কাঁচপুরের নয়াবাড়ি এলাকাকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ক্যাম্পেইনটি সমাপ্ত হয়। আয়োজক সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতে মাদকবিরোধী এমন কার্যক্রম আরও জোরদার করা হবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের এই মরণনেশা থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর সচেতন মহল। সবশেষে শান্তিপুর্ণভাবে ক্যাম্পেইনের কার্যক্রম শেষ হয়েছে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ